মালদ্বীপে আসছে চীনা ‘গোয়েন্দা জাহাজ’, উদ্বিগ্ন ভারত
সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে মালদ্বীপের। এবার এমন পরিস্থিতির মধ্যেই এবার চীনের একটি জাহাজ মালদ্বীপে ভিড়তে চলেছে। ভারতের দাবি, গবেষণা জাহাজের কথা বলা হলেও, এটি চীনের একটি গোয়েন্দা জাহাজ।
Advertisement
চলমান কূটনৈতিক টানা-পোড়েনের মধ্যেই মোহামেদ মুইজ্জুর দেশে চীনা জাহাজের এমন গতিবিধি তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আর গোটা ঘটনায় বেশ উদ্বিগ্ন নয়াদিল্লি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, এই জাহাজটি মূলত একটি গবেষণা জাহাজ হিসেবে শ্রেণিবদ্ধ। জাহাজটি ভারত মহাসাগরের তলদেশের ম্যাপিংয়ের কাজ করে থাকে। এটির দেওয়া তথ্যের মাধ্যমে সমুদ্রের তলদেশের ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে ধারণা পাওয়া যায়।
Advertisement
